ডিএসইতি ১২০ কোম্পানি ক্রেতাশূন্য
উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১০
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ক্রেতাশূন্য হয়ে পড়েছে শতাধিক কোম্পানি। আজ লেনদেনে অংশ নেওয়া ১২০ কোম্পানি ক্রেতা শূন্য হয়ে গেছে। কোম্পানিগুলোর লেনদেনের শুরুর দিকে ক্রেতা থাকলেও ধীরে ধীরে তারা হারিয়ে যেতে থাকে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বুধবার সবচেয়ে বেশি ক্রেতা হারিয়েছে ব্যাংক খাতের কোম্পানি। এ খাতে ৩৪টি কোম্পানির মধ্যে ২৩টি কোম্পানি ক্রেতা হারিয়েছে। প্রকৌশল খাতে ১৬টি কোম্পানি ক্রেতাশূন্য। বস্ত্র খাতের ১৫টি কোম্পানি ক্রেতাশূন্য রয়েছে।
এছাড়া ক্রেতাশূন্য রয়েছে আর্থিক ও জ্বালানি খাতের ১২টি, বীমা খাতের ছয়টি, মিউচ্যুয়াল ফান্ড খাতের পাঁচটি, সিমেন্ট, টিলিকমিউনিকেশন ও খাদ্য খাতের ৩টি, আইটি ও কাগজ খাতের দুটি, সেবা, ট্যানারি ওভ্রমণ খাতের একটি কোম্পানি।
ইউডি/এ

