প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ছাড়াল ১৯০ কোটি টাকা
উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের নামমাত্র উত্থানে চলছে লেনদেন। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন হয়েছে ১৯০ কোটি টাকার বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক অপরিবর্তিত থেকে যথাক্রমে ১৩৫৮ ও ২১৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
এসময় ডিএসইতে ১৯১ কোটি ০৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২৯টি কোম্পানির শেয়ারের।
ইউডি/এ

