চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.২ শতাংশ

চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৫.২ শতাংশ

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৪৫

চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে পাঁচ দশমিক দুই শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হবে ছয় দশমিক দুই শতাংশ।

বিশ্ব ব্যাংক ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস জানুয়ারি ২০২৩’ নামে এক প্রতিবেদনে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির এ তথ্য দিয়েছে। পাশাপাশি বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির সদর দফতর থেকে এ প্রতিবেদনটি প্রকাশ হয়েছে।

২০২২ সালের অক্টোবরে সংস্থাটি থেকে বলা হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। জুনে পূর্বাভাস দিয়েছিল, ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading