টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০

টাঙ্গাইলের ভূঞাপুরে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঢেঁপাকান্দী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত‌দের প‌রিচয় এখনও জানা যায়‌নি। আহতদের উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠনো হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading