পুঁজিবাজারে লেনদেন ছাড়াল ৫০০ কোটি টাকা

পুঁজিবাজারে লেনদেন ছাড়াল ৫০০ কোটি টাকা
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের নামমাত্র উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিনও ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। তবে আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সূত্র-ডিএসই ও সিএসই।

বুধবার ডিএসইতে ৫৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৬৯ কোটি ৮৯ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৬২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৭টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading