মির্জা ফখরুলকে নানক, ‘পতন ঘটাতে না পারলে অবসর নেবেন’

মির্জা ফখরুলকে নানক, ‘পতন ঘটাতে না পারলে অবসর নেবেন’

উত্তরদক্ষিণ । বুধবার, ১১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১৫

সরকার পতন না ঘটাতে পারলে রাজনীতি থেকে বিদায় নিতে মির্জা ফখরুল ইসলামকে ওয়াদা করতে বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বুধবার (১১ জানুয়ারি) দুপুর ১টায় রাজধানীর ফার্মগেটে মহানগর উত্তর যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব কারাগার থেকে বের হয়েছেন। তিনি কারাগার থেকে বের হয়ে বলেছেন সরকারকে পতন না করে ঘরে ফিরবেন না। সরকারের পতন হবে না। কারণ এই সরকার জনগণের সরকার। এই সরকার শান্তির স্বপক্ষের সরকার, এই সরকার উন্নয়নের সরকার। এই সরকারকে পতন ঘটনো যাবে না।’

মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে যুবলীগের সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘আপনি বলুন, যদি এই সরকারকে পতন না ঘটনাতে পারেন, তাহলে ওই নয়াপল্টনে কান ধরে উঠবস করে রাজনীতি থেকে বিদায় নেবেন। সেই ওয়াদা বাংলার জনগনের কাছে করতে হবে।’

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম বলেন, ‘যারা জাতির পিতাকে হত্যা করতে পারে, যারা জাতির পিতার পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করতে পারে। যারা জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করতে পারে। তারা আর যাই হোক এ দেশের মঙ্গল কামনা করতে পারে না। ওরা খুনি।’

তিনি বলেন, ‘বিএনপিকে মোকাবেলা করার জন্য আওয়ামী যুবলীগই যতেষ্ট। যুবলীগ যদি মাঠে নামে দেশবাসী তাদের সঙ্গে থাকবে।’

সমাবেশে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাঈমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading