বিশ্ব ইজতেমা: তুরাগ তীরে মুসল্লিদের ঢল

বিশ্ব ইজতেমা: তুরাগ তীরে মুসল্লিদের ঢল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:৪০

বিশ্ব ইজতেমার প্রথমপর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। এতে টঙ্গীর তুরাগমুখী হয়েছেন হাজার হাজার মুসল্লি। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাড়কে দেখা দিয়েছে যানজট।

ইজতেমার সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ১৬০ একরের বিশাল ময়দানে টানানো হয়েছে সামিয়ানা। ছোট ছোট দলে ভাগ হয়ে মাঠে নিজ নিজ খিত্তায় অবস্থান নিয়েছেন মুসল্লিরা। ইজতেমা উপলক্ষে টঙ্গী ও আশপাশের এলাকায় ধর্মীয় উৎসব আমেজ বিরাজ করছে।

আগত মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিতে ময়দানের চারপাশে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর ২টা থেকে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করবে বলে জানা গাছে।

এদিকে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে টঙ্গী সরকারি হাসপাতালে কর্মরত সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। ময়দানে পানি সংকট নিরসনে নতুন গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। এছাড়াও ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন, বাস, ফায়ার সার্ভিস, ট্রাফিক পুলিশ, বিদ্যুৎ, তিতাস গ্যাস কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি হাতে নিয়েছে।

৩০০ সিসি ক্যামেরাসহ তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। সার্বিক নিরাপত্তায় সাড়ে সাত হাজার পুলিশ মোতায়ন থাকবে। র‌্যাব ও আনসারসহ বিভিন্ন সংস্থা কাজ করবে।

প্রতি বছরের মতো এবারও বয়ান থাকবে বাংলা, হিন্দি ও উর্দু ভাষায়।

টঙ্গী বিশ্ব ইজতেমায় যোগ দিতে আগরতলা স্থলবন্দর সিমান্ত পথে দলে দলে আসছেন ইন্ডিয়ান মুসল্লিরা। দেশটির মুসল্লিরা ব্রাহ্মনবাড়িয়া আখাউড়া চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছেন। এখান থেকে বাসে কিংবা ট্রেনযোগে ইজতেমার ময়দানে আসছেন। মুসল্লিদের যাতায়াতে পাঁচ জোড়া বিশেষ ট্রেনের পাশাপাশি রয়েছে বিআরটিসি বাস।

১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি রোববার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে প্রথমপর্বের (আলমি শূরার) বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (ওয়াসিফুল ইসলামপন্থী) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বে অংশ নেবেন।

২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।

ইউডি/এ

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading