ইন্ডিয়ান প্রযোজকের বিরুদ্ধে পাক অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগ

ইন্ডিয়ান প্রযোজকের বিরুদ্ধে পাক অভিনেত্রীর যৌন হয়রানির অভিযোগ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০

ইন্ডিয়ান প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন পাকিস্তানি এক অভিনেত্রী। এক ভিডিও বার্তায় তিনি নিজের এ অভিযোগ তুলে ধরেন।

পাকিস্তানি অভিনেত্রী মেহরীন শাহ জানান, তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। এ ছাড়া তাকে দেওয়া হয়েছে অনৈতিক প্রস্তাব। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মেহরীন শাহ সম্প্রতি শুটিংয়ের জন্য আজারবাইজানের বাকুতে যান। যেখানে তার সঙ্গে ছিলেন ওই পরিচালক এবং একজন প্রযোজক।

পাক অভিনেত্রীর অভিযোগ, তিনি যে হোটেলে ছিলেন, সেখানে পাকিস্তানি পরিচালক সৈয়দ এহসান আলি জায়দি ও প্রযোজক রাজ গুপ্তা যৌনকর্মীদের নিয়ে আসতেন। এমনকি মেহরীনকে অনৈতিক প্রস্তাবও দেন। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় মেহরীন শাহর সঙ্গে খারাপ আচরন করেন।

মেহরীন জানান, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় খারাপ ব্যবহারের পাশাপাশি তাকে সেখানে ঠিকমতো খেতেও দেওয়া হয়নি। এমনকি অসুস্থ হয়ে পড়লে শুটিং সেট থেকে তাঁর চিকিৎসার ব্যবস্থাও করা হয়নি।

প্রযোজকের থেকে কোনো সাহায্য না পেয়ে পাক অভিনেত্রী নিজেই এখন দেশে ফেরার টিকিটের ব্যবস্থা করেছেন। ভিডিওতে এই পরিচালক ও প্রযোজকের কাছ থেকে অন্য অভিনেত্রীদের সাবধান থাকার কথাও বলেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading