স্বাস্থ্যসেবার মান বেশি উন্নত হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যসেবার মান বেশি উন্নত হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:৩০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বর্তমান সরকারের আমলেই বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান সবচেয়ে বেশি উন্নত হয়েছে। সরকার স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে।’

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নবনির্মিত আধুনিক বহির্বিভাগ ভবনের উদ্বোধনের সময় মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশের কোনো রোগী আর হাসপাতের ফ্লোরে থেকে চিকিৎসা নেবে না। সব রোগী এখন হাসপাতাল বেডে থেকে চিকিৎসা নেবে।’

স্বাস্থমন্ত্রী আরও বলেন, ‘কক্সবাজার জেলা সদর হাসপাতালের নবনির্মিত ভবনটি সম্প্রসারণ করে এখানে আধুনিক কার্ডিয়াক কেয়ার ইউনিট করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার জেলা সদর হাসপাতালকে পাঁচশ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালও শিগগিরই চালু করা হবে।’

হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন হাওলাদার, সাবেক সচিব হাবিবুর রহমান খান, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামছুদ্দৌজা, ইউএনএইচসিআর-এর কক্সবাজার অঞ্চলের প্রধান ইয়োকো আকাসাকা, জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।

জেলা সদর হাসপাতালের নবনির্মিত আধুনিক বহির্বিভাগ ভবনটি জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর-এর অর্থায়নে নির্মাণ করা হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading