রাজপথ ছাড়বো না: ওবায়দুল কাদের

রাজপথ ছাড়বো না: ওবায়দুল কাদের

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:০০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাষ্ট্রপতি হবার যোগ্যতা আমার নেই।’

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে ‘সামনে রাষ্ট্রপতি নিয়োগ হবে, সেখানে আপনার নাম শোনা যাচ্ছে’- সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি এমন মন্তব্য করেন।

এসময় বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জগাখিচুরি ঐক্যে পরিণতি হয়েছে। অর্থহীন ঐক্য কতটা টেকসই হয় সেটা সময় গড়ালে বোঝা যাবে। গতবার ২১ দল ছিল, নির্বাচনের সময় তারা এলোমেলো হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়বো না। এই দেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী। আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। জনগণের জানমালের নিরাপত্তায় আওয়ামী লীগ সতর্ক থাকবে।’

কাদের বলেন, ‘আওয়ামী লীগ বিক্ষোভ করবে না। আমরা শান্তি সমাবেশ, মিছিল এসব করবো।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading