ইউরেনিয়াম ব্যবহার করতে চায় সৌদি
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০
পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ে তুলতে অভ্যন্তরীণভাবে উৎপাদিত ইউরেনিয়াম ব্যবহার করার পরিকল্পনা করছে সৌদি আরব। বুধবার (১১ জানুয়ারি) দেশটির জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক সৌদি। সাম্প্রতিক অনুসন্ধানে উপসাগরীয় আরব রাষ্ট্রে ইউরেনিয়ামের বিভিন্ন পোর্টফোলিও দেখানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন পারমাণবিক কর্মসূচি হাতে নিয়েছে সৌদি আরব। পরিকল্পনা অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে অন্তর্ভুক্ত করতে যা প্রসারিত করতে চায় দেশটি। পারমাণবিক অস্ত্রে নিজেদের ভূমিকার কারণে এদেশকে একটি সংবেদনশীল এলাকায় পরিণত করেছে।
রিয়াদ বলছে, মিশ্র জ্বালানি খাতে বৈচিত্র্য আনতে পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায় তারা।
সৌদির পারমাণবিকের উচ্চাকাঙ্ক্ষা কোথায় শেষ হবে তা স্পষ্ট নয়। ২০১৮ সালে প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানান, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরান উন্নয়ন করলে পারমাণবিক অস্ত্র তৈরি করবে তারাও।
প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান বলেন, জাতীয় ইউরেনিয়াম সম্পদ ব্যবহার করতে চায় সৌদি। আন্তর্জাতিক অঙ্গীকার এবং স্বচ্ছতার মান অনুযায়ী, ইচ্ছুক অংশীদারদের সঙ্গে যৌথভাবে এ নিয়ে কাজ করতে চায় তারা।
রিয়াদে খনি শিল্প সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটি সম্পূর্ণভাবে পারমাণবিক জ্বালানি চক্রকে জড়িত করবে। এর মধ্যে রয়েছে ইয়েলোকেক উৎপাদন, কম সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পারমাণবিক জ্বালানির উৎপাদন। জাতীয় ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হবে। সেই সঙ্গে রপ্তানিও করা হবে।
ইউডি/এ

