মিয়ানমারে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মনোয়ার হোসেন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:৩০
মিয়ানমারে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কূটনীতিক মো. মনোয়ার হোসেনের নাম ঘোষণা করেছে সরকার। তিনি এই পদে রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মনোয়ার হোসেন ২০তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে যোগদান করেন। বর্তমানে তিনি নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
তার আগে ওয়াশিংটন ডিসি ও সিঙ্গাপুরের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন তিনি।
মনোয়ার হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্যনীতি, পরিকল্পনা ও ফিন্যান্সে স্নাতকোত্তর এবং সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে পাবলিক হেলথ কমিউনিকেশনে পিএইচডি করেন।
রাজশাহীর বাসিন্দা মনোয়ার হোসেন এক পুত্রসন্তানের জনক।
ইউডি/এ

