বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখ খান

বিশ্বের চতুর্থ ধনী অভিনেতা শাহরুখ খান

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

আপনি জেনে অবাক হবেন, সারাবিশ্বে ধনী অভিনেতাদের তালিকায় সেরা পাঁচে উঠে এসে শাহরুখ খানের নাম।

‘ওয়ার্ল্ড অব স্ট্যাটিস্টিক্স’ নামে এক টুইটার একাউন্টে এই তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, তালিকায় একমাত্র ইন্ডিয়ান অভিনেতা শাহরুখ খান। তিনি রয়েছেন চার নম্বরে। প্রথম তিনে তিনজনই হলিউড তারকা জেরি সেনফেল্ড, টাইলার পেরি, ডোয়েন জনসন। এরপরই বাদশাহ।

তার আয় ৭৭০ মিলিয়ন আমেরিকান ডলার। এরপর রয়েছে টম ক্রুজ, জ্যাকি চ্যান, জর্জ ক্লুনি, রবার্ট ডি নিরো।

এদিকে কিছুদিন আগেই সর্বকালের সেরা ৫০ জন অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করে ব্রিটিশ ম্যাগাজিন ‘এম্পায়ার’। সেখানে একমাত্র ইন্ডিয়ান হিসেবে ছিল শাহরুখের নাম। সেখানে শাহরুখ খানের কয়েকটি কালজয়ী চরিত্র ও সিনেমার নাম উল্লেখ করা হয় তার নামের সঙ্গে।

এ ছাড়া বুধবার (১০ জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘পাঠান’ সিনেমাটির ট্রেলার। অ্যাকশনে জমজমাট আড়াই মিনিটের ট্রেলার কার্যতই ঝড় তুলে দিয়েছে। শাহরুখ ভক্তদের মতে, এই ট্রেলারে শাহরুখ বুঝিয়ে দিলেন তিনি এখনও ‘বলিউড বাদশাহ’।

দুরন্ত অ্যাকশন, ছকভাঙা স্টাইল, মেদহীন শরীর, এক কাঁধ লম্বা চুলে ‘পাঠান’ অবতারে শাহরুখ যে এবার বলিউডকে ফের নিজের হাতের মুঠোয় নিতে চলেছেন তার প্রমাণ রয়েছে সিনেমার ট্রেলারে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading