আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা আজ

আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা আজ

উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ০৭:৩০

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের এক যৌথসভা আজ (শনিবার) বিকেলে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ওই সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত থাকবেন। 

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর-দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের এক যৌথসভা অনুষ্ঠিত হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading