ব্রাজিলে দাঙ্গা: বলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ব্রাজিলে দাঙ্গা: বলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০০

ব্রাজিলের সাম্প্রতিক দাঙ্গার ঘটনায় চরম ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গত ৮ জানুয়ারি দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় বলসোনারোর উগ্র সমর্থকরা সরকারি বিভিন্ন ভবনে হামলা চালায় ও দাঙ্গা করে। সুপ্রিম কোর্টের নির্দেশের মধ্য দিয়ে এই প্রথমবার ওই দাঙ্গা বাধানোয় সম্ভাব্য দায়ী ব্যক্তি হিসেবে বলসোনারোর নাম আসল।

এর আগে গত রোববার দাঙ্গার পর বলসোনারো একটি ভিডিও পোস্ট করে গত অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। এর পরই তার নাম তদন্তের তালিকায় যুক্ত করার নির্দেশ দেয় আদালত। শনিবার (১৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।

কৌঁসুলিরা বলছেন, বলসোনারো ভিডিওতে এমন দাবি করে অপরাধ সংঘটনে উসকানি দিয়ে থাকতে পারেন। এরপর তারা শুক্রবার সুপ্রিম কোর্টে সাবেক প্রেসিডেন্টের নাম তদন্তের তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদন করেন।

বলসোনারো ভিডিওতে দাবি করেন, ‘প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা ভোটে নির্বাচিত হননি। তাকে সুপ্রিম কোর্ট ও ব্রাজিলের নির্বাচন কর্তৃপক্ষ নির্বাচিত করেছে।’ যদিও ভিডিওটি গত রোববারের দাঙ্গার পর পোস্ট করা হয়েছিল এবং পরে ডিলেটও করা হয়।

সাবেক প্রেসিডিন্টের ওই বক্তব্যের পর দেশটির প্রসিকিউটর জেনারেল (পিজিআর) এক বিবৃতিতে বলেন, নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে বলসোনারো অপরাধ সংঘটনে উসকানি দিয়ে থাকতে পারেন। আর দাঙ্গার পরে ভিডিও পোস্টের ব্যাপারে কৌঁসুলিরা যুক্তি দিয়েছেন, ভিডিওতে বলসোনারোর করা দাবিই দাঙ্গার আগে তার কর্মকাণ্ড তদন্তের আওতায় আনার জন্য যথেষ্ট। এরপরই দেশটির সুপ্রিম কোর্ট দাঙ্গায় বলসোনারোর ভূমিকা তদন্তে সায় দেয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading