সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:২০

ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। তিনি ব্রিটেন ও ইরানের দ্বৈত নাগরিক ছিলেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

ব্রিটেনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৯ সালে আলিরেজা আকবরিকে গ্রেপ্তার করা হয়। যদিও তার বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেন তিনি।

আকবরিকে ছেড়ে দেওয়ার জন্য কয়েকদিন ধরেই ইরানকে চাপ দিচ্ছিল ব্রিটেন। কিন্তু সেই চাপ উপেক্ষা করেই তার মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান।

এর আগে গত বুধবার আকবরির পরিবারকে কারাগারে যেতে বলা হয়। সেদিনই শেষবারের মতো পরিবারের সদস্যদের দেখার সুযোগ পান তিনি। এরপর তাকে নির্জন রুমে নিয়ে যাওয়া হয়।

চলতি সপ্তাহে আকবরির একটি ভিডিও প্রকাশ করে তেহরান। ওই ভিডিওতে নিজের দোষ স্বীকার করতে দেখা যায় তাকে। যদিও জোরপূর্বক তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading