বিএনপির দুই নেতার বক্তব্য প্রত্যাহার দাবি

বিএনপির দুই নেতার বক্তব্য প্রত্যাহার দাবি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৪ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ‘বিভ্রান্তিমূলক’ মন্তব্য করে সংবিধান পরিবর্তনের ঘোষণা দেওয়ায় বিএনপির দুই নেতার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

শনিবার (১৪ জানুয়ারি) জোটের পক্ষে কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্ এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, বিএনপির দুই কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আব্দুল আউয়াল মিন্টু শুক্রবার (১৩ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশের স্বাধীনতা অর্জনের সঙ্গে ‘বাইচান্স’ শব্দটি ব্যবহার করে এবং সংবিধান পরিবর্তনের ঘোষণা দিয়ে বক্তব্য দিয়েছেন। সারা দেশের সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম কুদ্দুছ এবং সাধারণ সম্পাদক মো. আহ্কাম উল্লাহ্ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, সুদীর্ঘ লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে বাঙালি স্বাধীনতা অর্জন করেছে। এর সঙ্গে কোনোভাবেই ‘বাইচান্স’ শব্দটির ব্যবহার গ্রহণযোগ্য নয়। সংবিধান পরিবর্তন করবেন বলে বিএনপি নেতাদের দেওয়া ঘোষণাও ধৃষ্টতাপূর্ণ ও নিন্দনীয়। স্বাধীনতাবিরোধী অপশক্তির সঙ্গে তাদের যে আঁতাত রয়েছে বিএনপি নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে তা আবার প্রমাণ হলো। অবিলম্বে তারা যদি এই বক্তব্য প্রত্যাহার না করেন তাহলে সাধারণ মানুষ ও সংস্কৃতিকর্মীদের নিয়ে সারা দেশে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading