রাতের তাপমাত্রা কমার শঙ্কা
উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১১:১৫
সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে বলে আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
রোববার (১৫ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে। কিশোরগঞ্জ, নীলফামারী, পঞ্চগড়ে শৈত প্রবাহ বয়ে যাচ্ছে।
রাতের তাপমাত্রা কমার আভাস দিয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, ‘শীতল মাস’ হিসেবে পরিচিত জানুয়ারিতে তাপমাত্রা কমলেও শীতের অনুভূতিতে তার প্রভাব তেমন পড়বে না।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর।
ইউডি/এ

