নেপালে কেন এত বিমান দুর্ঘটনা

নেপালে কেন এত বিমান দুর্ঘটনা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:৩০

নেপালে বিমান দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে। গত কয়েক বছরে নেপালে বেশ কয়েকটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। দেশটিতে এত বেশি বিমান দুর্ঘটনার কারণ হিসেবে বলা হয়েছে, এখাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব এবং নিরাপত্তার ঘাটতি।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করার পর ইউরোপীয় ইউনিয়ন ২০১৩ সাল থেকে নেপালকে কালো তালিকায় অন্তর্ভূক্ত করে। এছাড়া হিমালয়ের দেশ নেপাল থেকে তার আকাশসীমায় সমস্ত ফ্লাইট নিষিদ্ধ করে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দেশটিতে বড় বড় পাহাড় থাকার কারণে বিমান দুর্ঘটনা ঘটে। এভারেস্টসহ বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটির আবাসস্থল এখানে। ফলে বিমান দুর্ঘটনার রেকর্ড গড়ছে দেশটি।

নেপালে উল্লেখযোগ্য কয়েকটি বিমান দুর্ঘটনা-

২০২২ সালের মে মাসে তারা এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ২২ আরোহী মারা যায়। যার মধ্যে চারজন ছিল ইন্ডিয়ার।

২০১৬ সালে একই কোম্পানির বিমান ২৩ জন আরোহী নিয়ে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। এতে সকল আরোহীর মৃত্যু হয়।

২০১৮ সালের মার্চে ইউএস-বাংলার একটি বিমান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্তের শিকার হয়। এতে বিমানটির ৫১ জন যাত্রী নিহত হয়।

২০১২ সালের সেপ্টেম্বরে সিতা নামের একটি বিমান বিধ্বস্ত হয়। ওই বিমানটিতে ত্রুটি দেখা দেওয়ায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করতে গেলে বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ১৯ জন যাত্রী নিহত হয়।

একই বছর ২০১২ সালের ১৪ মার্চ পোখরা থেকে জমসন বিমানবন্দরে যাওয়ার সময় জমসন বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে ১৫ জন যাত্রী নিহত হয়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading