জার্মানির প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:১৫
পদত্যাগ করেছেন জার্মানির প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেশট। ধারাবাহিক ত্রুটি-বিচ্যুতি এবং জনসংযোগ বিপর্যয়ের পর ঘটল এ ঘটনা।
এমন একটি সময়ে বিষয়টি সামনে এলো যখন জার্মানিতে তৈরি ট্যাংক ইউক্রেনে সরবরাহ করা নিয়ে চাপের মুখে রয়েছে বার্লিন।
বিবিসির প্রতিবেদন বলছে, অতীতে একাধিক বিষয় নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছিলেন ল্যামব্রেশট। ব্যর্থ হয়েছিলেন বাজেট থাকা সত্ত্বেও নিজ দেশের সামরিক সক্ষমতাকে উন্নত করতে।

এ ছাড়াও ইউক্রেনের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে পাঁচ হাজার হেলমেট পাঠিয়েও তোপের মুখে পড়েছিলেন তিনি।
শেষ পর্যন্ত বিপাকে পড়েছিলেন এক ভিডিও পোস্ট করে। সেটিতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেন তিনি। এ সময় ল্যামব্রেশট-এর আশেপাশে নববর্ষ উদযাপনের আতশবাজি ফুটতে দেখা যায়। গোটা ব্যাপার নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়। নিজ রাজনৈতিক মহলের সমর্থন হারান তিনি।
আগামীতে ল্যামব্রেশটের স্থলাভিষিক্ত কে হতে পারেন, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
ইউডি/এ

