প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

প্রার্থিতা ফিরে পেলেন হিরো আলম

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:১৫

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে প্রার্থী হিসেবে আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণ ও তাকে প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বগুড়ার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার (জেলা প্রশাসক) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

হিরো আলমের করা পৃথক রিটের শুনানি নিয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি মো. খসরুজ্জামান ও মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে হিরো আলমের ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আইনগত বাধা নেই জানিয়েছেন তার আইনজীবী ইয়ারুল ইসলাম।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘নির্বাচন কমিশন অন্যায়ভাবে দুই আসনেই আমার মনোনয়নপত্র বাতিল করেছিল। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইসির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে আলাদা দুটি রিট করেছিলাম। আজ (মঙ্গলবার) রিট শুনানি শেষে হাইকোর্ট দুই আসনেই আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।’

হিরো আলম বলেন, ‘প্রতীক বরাদ্দ শেষে সোমবার থেকে অন্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। হাইকোর্ট থেকে প্রার্থীতা ফিরে পাওয়ায় কাল রিটার্নিং কর্মকর্তার কাছে সিংহ প্রতীক বরাদ্দের আবেদন করবো। প্রতীক পাওয়ার পর বুধবার থেকেই প্রচারণা শুরু করবো।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading