নোয়াখালীতে ভয়াবহ আগুনে ৩০ দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে ভয়াবহ আগুনে ৩০ দোকান পুড়ে ছাই
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১০:০০

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ও গুদাম পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৮ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে চৌমুহনী বাজারের রেলওয়ে মার্কেটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, বুধবার ভোররাতের দিকে বাজারের রেলওয়ে মার্কেটে হঠাৎ আগুন লাগে। অল্প কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় চৌমুহনী, মাইজদী, কবিরহাট, কোম্পানীগঞ্জ ও সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সাতটি স্টেশন আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে। কিন্তু এর আগেই আগুনে মার্কেটের ১৫টি ক্রোকারিজ দোকান, খাবার হোটেল, আবাসিক হোটেলসহ অন্তত ৩০টি দোকান পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ে মার্কেটের একটি দোকানের জেনারেটর থেকে আগুন লাগে। সকাল সোয়া ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। জেনারেটরের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিচালক পূর্ণ চন্দ্র বলেন, প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের সূত্রপাত হওয়ার কারণ তদন্ত শেষে বলা যাবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading