ফের বাড়ল গ্যাসের দাম, প্রজ্ঞাপন জারি

ফের বাড়ল গ্যাসের দাম, প্রজ্ঞাপন জারি

উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩৯

শিল্প খাতে গ্যাসের দাম আরেক দফা বাড়ানো হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

তবে সব শ্রেণির গ্রাহকের গ্যাসের দাম বাড়েনি। যেসব খাতে বেড়েছে সেগুলো হলো—বিদ্যুৎ, সার, ক্যাপটিভ ও শিল্প। আর বাড়েনি আবাসিক, সিএনজি ও চা শিল্পের গ্যাসের দাম।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে দাম বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন দাম ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী গ্যাসের দাম বেড়েছে :

  • বিদ্যুতে – ৮.৯৮ টাকা
  • ক্যাপটিভে – ১৪ টাকা
  • শিল্প (বৃহৎ) – ১৮.০২ টাকা
  • শিল্প (মাঝারি) – ১৮.২২ টাকা
  • শিল্প ক্ষুদ্র – ১৯.২২ টাকা
  • বাণিজ্যিক হোটেল – ৩.৩৬ টাকা

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading