দরপতনের শীর্ষে জেএমআই হসপিটাল

দরপতনের শীর্ষে জেএমআই হসপিটাল

উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট লিমিটড। আজ শেয়ারটির দর ৭ টাকা ৫০ পয়সা বা ৭.৫৪ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৮ জানুয়ারি) কোম্পানিটি সর্বশেষ ৯২ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ১৭ বারে ২১ লাখ ১৯ হাজার ৯৩৯টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ৩১ লাখ টাকা।

বসুন্ধরা পেপার মিলস লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ছয় টাকা ৯০ পয়সা বা ৭.১৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

নাভানা ফার্মা লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৬ টাকা ২০ পয়সা বা দশমিক ৬.২০ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৮৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হলো- বিবিএস, ওরিয়ন ইনফিউশন, ইস্টার্ন হাউজিং, মালেক স্পিনিং, বিডি মনোস্পুল, লুবরেফ বিডি ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading