নাদালের বিদায়ে কাঁদলেন স্ত্রী

নাদালের বিদায়ে কাঁদলেন স্ত্রী

উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেন থেকে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছেন। আমেরিকার ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে বুধবার ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে হেরেছেন তিনি।

কোমরের চোট নিয়ে খেলছিলেন স্প্যানিশ তারকা। খেলার মাঝেই মেডিকেল ইর্মাজেন্সির কারণে টাইমআউট নিয়েছিলেন তিনি। পরে খেলা চালিয়ে গেলেও সেরাটা দিতে পারেননি।

২২টি গ্র্যান্ডস্ল্যামজয়ী এই তারকা ২০১৬ অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিলেন। এরপর এবারই দ্রুত বিদায় নিলেন তিনি।

তার এই বিদায়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী মারিয়া ফ্র্যান্সিসকো পেরেল্লো। ৬৫ নম্বরের ম্যাকেঞ্জির কাছে নাদালের হার যেন মেনে নিতে পারছিলেন না পেরেল্লো।

হারের পর নাদাল কোর্টে ঘুরে ভক্তদের হাত উচিয়ে তাকে সমর্থন দেয়ার জন্য ধন্যবাদ জানান। দ্বিতীয় রাউন্ডে নাদাল বিদায় নিলেও ভক্তরা তার সম্মানে তাকে স্ট্যাডিং ওভেশন বা দাঁড়িয়ে অভিবাদন জানান।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading