ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন

ব্লক মার্কেটে ১১৫ কোটি টাকার লেনদেন
ব্লক মার্কেট ০০১

উত্তরদক্ষিণ । বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:১৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট এক কোটি ৬৪ লাখ ১০ হাজার ৫৭৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১১৫ কোটি ৮৬ লাখ টাকা। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। কোম্পানিটি ৪৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ইসলামী ব্যাংক ১৬ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। স্কয়ার ফার্মা সাত কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার রয়েছে তৃতীয় স্থানে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম ৩ কোটি ২৫ লাখ, বিএটিবিসি ২ কোটি ৪১ লাখ, বিকন ফার্মা ৫ কোটি ৮২ লাখ, ই-জেনারেশন ১ কোটি ৩২ লাখ, ফাইন ফুডস ১ কোটি ১৫ লাখ, গ্রামীণফোন ৩ কোটি ২৫ লাখ, জিএসপি ফিন্যান্স ১ কোটি, এইচ.আর টেক্সটাইল ৫ কোটি ৯ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ২০ লাখ, মেঘনা লাইফ ১ কোটি ৯ লাখ, মেট্রো স্পিনিং ১ কোটি ৪৭ লাখ, রেনেটা ২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading