আর্মেনিয়ার সামরিক ব্যারাকে আগুন, ১৫ সেনার মৃত্যু

আর্মেনিয়ার সামরিক ব্যারাকে আগুন, ১৫ সেনার মৃত্যু

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০

আর্মেনিয়ার একটি সামরিক ইউনিটের ব্যারাকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে এক অগ্নিকাণ্ডে ১৫ সেনা নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী একটি সামরিক ইউনিটের ইঞ্জিনিয়ার এবং স্নাইপার কোম্পানির ব্যারাকে আগুন লেগে ১৫ জন সেনা নিহত হয়েছে এবং তিনজন সেনা সদস্যের অবস্থা গুরুতর।’

মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আর্মেনিয়ার পূর্ব গেঘারকুনিক অঞ্চলের আজাত গ্রামে ওই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি বলে জানা যায়নি।

গত বছর আগস্টে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানের একটি ব্যস্ত বাজারে বিস্ফোরণ এবং পরবর্তীতে আগুনে এক ডজনেরও বেশি লোক নিহত হয়েছিল।

প্রায় ত্রিশ লাখ মানুষের এই ককেশাস জাতি আজারবাইজানের সঙ্গে ২০২০ সালের যুদ্ধের পর থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading