জাপানে বেতন বাড়ানোর দাবি

জাপানে বেতন বাড়ানোর দাবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:০০

মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকের বেতন পাঁচ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে জাপানের শ্রমিক ইউনিয়নের নেতারা।

ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জাপানিজ ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের প্রথম মহিলা নেত্রী টোমোকো ইয়োশিনো বলেন, ‘মূল্যস্ফীতির চাপ কমাতে এ বছরেই টেকসই মজুরি বৃদ্ধির দিকে এগোতে হবে।’

জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শ্রমিকদের মজুরি পাঁচ শতাংশ হারে বাড়ানোর কথা বলা হচ্ছে, যা দেশটিতে ২৮ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে দাবি পূরণ হবে কি না এমন প্রশ্নের জবাবে কোনো মন্তব্য করেননি এই শ্রমিক নেত্রী।

এদিকে ব্যাংক অব জাপানের নীতিমালা শ্রমিকের মজুরি বৃদ্ধিতে কতটা সহায়তা করছে সেটাও পুনর্মূল্যায়ন করা দরকার বলে মনে করেন টোমোকো ইয়োশিনো।

কিছু শিল্প খাতে যদি এ বছর বেতন বাড়াতে অসুবিধা হয়, তাহলে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের কর্মঘণ্টা কমানোর পদক্ষেপ নিতে হবে বলেও মন্তব্য করেছেন ইয়োশিনো। এদিকে জাপানি কোম্পানি ইউনিক্লো-অপারেটর ফাস্ট রিটেইলিং গত সপ্তাহে ঘোষণা করেছে, আন্তর্জাতিক মান ধরে রাখতে প্রতিষ্ঠানটি জাপানে তাদের পূর্ণকালীন কর্মচারীদের বার্ষিক বেতন ৪০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে।

শ্রমিকের বেতন বাড়ানোর বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘মজুরি বৃদ্ধি সত্যিই মূল্যস্ফীতির বিরূপ প্রভাব থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়। কোম্পানিগুলোকে বেতন বাড়াতে হবে এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশের ওপর কম ফোকাস করতে হবে।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading