ঢাকাকে ১৮৫ রানের টার্গেট কুমিল্লার

ঢাকাকে ১৮৫ রানের টার্গেট কুমিল্লার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৫২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সকে ১৮৫ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও খুশদিল শাহ’র অর্ধশতকে ৪ উইকেটে ১৮৪ রান করে কুমিল্লা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওভারে সাজঘরে ফেরেন লিটন কুমার দাস। শূন্য রানে তাসকিন আহমেদের শিকার হন এই উইকেটকিপার ব্যাটার। এরপর অধিনায়ক ইমরুল কায়েসের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন মোহাম্মদ রিজওয়ান। ব্যক্তিগত নাসির হোসেনের শিকার হন কুমিল্লার অধিনায়ক ইমরুল।

উইন্ডিজ ক্রিকেটার জনসন চার্লসের সঙ্গে ৪০ রানের জুটি গড়েন রিজওয়ান। ২০ রানে চালর্সকে সাজঘরে ফেরান মোহাম্মদ ইমরান। স্বদেশী খুশদিল শাহকে নিয়ে ৮৪ রানের জুটি গড়েন রিজওয়ান। দুজনই তুলে নেন অর্ধশতক। খুশদিল ২৪ বলে ৬৪ রান করে আউট হন। আর রিজওয়ান ৪৭ বলে ৫৫ রানে অপরাজিত ছিলেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading