অ্যান্ড্রয়েডেও ‘ব্লু’ গ্রাহক সেবার দাম বাড়ালো টুইটার

অ্যান্ড্রয়েডেও ‘ব্লু’ গ্রাহক সেবার দাম বাড়ালো টুইটার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০

আইওএস-এর পর এবার অ্যান্ড্রয়েডেও ‘ব্লু’ গ্রাহক সেবার দাম বাড়িয়েছে ইলন মাস্ক মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম টুইটার। পাশাপাশি, সেবাটিতে তুলনামূলক সাশ্রয়ী মূল্যের বার্ষিক পরিকল্পনা ব্যবস্থাও চালু করেছে প্ল্যাটফর্মটি।

টুইটার এর আগে বিভিন্ন রাজনীতিবিদ, জনপ্রিয় ব্যক্তিত্ব, সাংবাদিক ও অন্যান্য পরিচিত ব্যক্তির অ্যাকাউন্টে নীল রঙের টিক চিহ্ন বিনামূল্যে দিলেও, এখন থেকে আর্থিক ফি প্রদান করে যে কেউই এটি পেতে পারেন।

প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাওয়া বিভিন্ন বিজ্ঞাপনদাতাকে টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাওয়া মাস্ক গত বছর অর্থ আয়ের নতুন উপায় হিসেবে সেবাটি চালু করেন।

অ্যাপলের আইওএস ব্যবহারকারীর মতো গুগলের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও মাসিক ১১ ডলারের বিনিময়ে সেবাটি কিনতে পারবেন। –নিজস্ব ওয়েবসাইটে বলেছে টুইটার।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের অ্যাপ স্টোরের মতো অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোরে আর্থিক ফি দেওয়ার নিয়ম চালু করার কারণেই সম্ভবত দাম বাড়িয়েছে টুইটার।

ব্লু গ্রাহক সেবার বার্ষিক পরিকল্পনা কেবল ওয়েব সংস্করণের বেলায় প্রযোজ্য। তবে, এর দাম এখনও আট ডলার। ফলে, ওয়েব সংস্করণে সেবাটি চালাতে বছরে গ্রাহককে গুণতে হবে ৮৪ ডলার করে।

অ্যান্ড্রয়েডে দাম নির্ধারণের পরিকল্পনা সম্পর্কে রয়টার্স টুইটারের মন্তব্য জানতে চাইলে তাদের পক্ষ থেকে কোনো জবাব মেলেনি।

টুইটার বলেছে, সেবাটির ওয়েব সংস্করণে এই মূল্যছাড় পাবেন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জাপান, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যবহারকারীরা।

ডিসেম্বরের শুরুতে মাস্ক বলেন, টুইটারের নীল রঙের টিক চিহ্ন থাকা মূল অ্যাকাউন্টগুলোতে বাকিদের তুলনায় অর্ধেক বিজ্ঞাপন দেখা যাবে। এ ছাড়া, আগামী বছর থেকে তুলনামূলক উচ্চমূল্যের বিজ্ঞাপনবিহীন গ্রাহক সেবা চালুর কথাও বলেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading