গত সাপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

গত সাপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১৪টির দর বেড়েছে, ৬৮টির দর কমেছে, ২০৭টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১১টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে প্রগতি ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে প্রগতি ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৬১ টাকা ৪০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৬ টাকা ৩০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৫ টাকা ১০ পয়সা বা ২৪.২৭ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্সুরেন্সের ২৪.১৪ শতাংশ, ঢাকা ইন্সুরেন্সের ১৮.৪৫ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ১৬.৮৯ শতাংশ, বিডিকমের ১৬.১২ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ১৫.৭৯ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ১৫.৪৭ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্সের ১৫.২৮ শতাংশ, কর্ণফুলি ইন্সুরেন্সের ১৪.২৯ শতাংশ এবং জেমিনি সী ফুডের ১৪.২৭ শতাংশ দর বেড়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading