এগার বছর পর যাবজ্জীবন সাজার আসামি গ্রেপ্তার

এগার বছর পর যাবজ্জীবন সাজার আসামি গ্রেপ্তার

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:০৫

এগার বছর আগের একটি হত্যা মামলার রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রাজধানীর উত্তরা পূর্ব থানার হাউজবিল্ডিং এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে রুহুল আমিন ওরফে লেদু নামের ওই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব ৪।

এতে বলা হয়, খুনের মামলায় যাবজ্জীবন সাজা পওয়া লেদু আরও পাঁচটি ডাকাতি মামলার গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে গত ১১ বছর ধরে পলাতক জীবন কাটাচ্ছিলেন।

র‍্যাবের বিজ্ঞপ্তি বলছে, ২০১২ সালে ঢাকার শাহ আলী থানার বশির উদ্দীন বসু হত্যা মামলায় লেদুর যাযবজ্জীবন সাজা ঘোষণা করে রায় দেয় আদালত। রায় ঘোষণার সময় থেকেই পলাতক ছিলেন তিনি।

এরপর থেকে ক্রমাগত অবস্থান পরিবর্তন করে গাজীপুর, উত্তরা, টঙ্গী, বাড্ডা, রামপুরাসহ পুরান ঢাকার বিভিন্ন স্থানে পলাতক জীবন কাটিয়েছেন তিনি। দীর্ঘ এক দশকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে নানা ধরনের ছদ্মবেশও নেন বলে জানায় র‍্যাব।

লেদু ঢাকার আমিন বাজার, সাভার এবং এর আশপাশের এলাকায় ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানো ‘গাঙ্গচিল বাহিনীর’ একটি গ্রুপকে নেতৃত্ব দিয়েছে বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব জানায়, লেদুর গ্রুপের সদস্যরা আমিন বাজার, গাবতলী, ভাকুর্তা, কাউন্দিয়া, বেড়িবাধ, কেরানীগঞ্জ ও মোহাম্মদপুর এলাকায়, খুন, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ডাকাতিসহ নানা কর্মকাণ্ড চালিয়েছে।

‘গাঙ্গচিল বাহিনীর’ বাহিনী সম্পর্কে র‍্যাব জানায়, ২০০০ সালে উত্থান হওয়া এই বাহিনীর প্রধান ছিলেল আনোয়ার হোসেন ওরফে আনার। ওই সময়ে তুরাগ ও বুড়িগঙ্গা নদীর দুই ধারে বিস্তৃত এলাকায় একক অধিপত্য বিস্তার করেছিল এই বাহিনী।

আনোয়ার হোসেন আনার মৃত্যুর পর তার বাহিনী কয়েকটি গ্রুপে ভেঙে যায়, যার একটির দায়িত্ব নেয় লেদু।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading