গত সাপ্তাহে দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

গত সাপ্তাহে দর পতনের শীর্ষে যেসব কোম্পানি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

বিদায়ী সপ্তাহে (১৫-১৯ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১১৪টির দর বেড়েছে, ৬৮টির দর কমেছে, ২০৭টির দর অপরিবর্তিত রয়েছে এবং ১১টির লেনদেন হয়নি। সপ্তাহটিতে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে লিবরা ইনফিউশনের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সপ্তাহের শুরুতে লিবরা ইনফিউশনের উদ্বোধনী দর ছিল ৭৮৩ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৪৫ টাকা ৬০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর কমেছে ৩৮ টাকা ২০ পয়সা বা ৪.৮৭ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে জুট স্পিনার্সের ৪.৮৪ শতাংশ, রেনউইক যজ্ঞেশরের ৪.৭৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ৪.৭৫ শতাংশ, জিলবাংলা সুগারের ৪.৭২ শতাংশ, এমারেল্ড অয়েলের ৪.৭০ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.৬৯ শতাংশ, অলটেক্সের ৪.৬৩ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৪.৬২ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের ৪.৫৯ শতাংশ দর কমেছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading