রাহুল গান্ধীর পদযাত্রায় গাড়ি বিস্ফোরণ, আহত ৬

রাহুল গান্ধীর পদযাত্রায় গাড়ি বিস্ফোরণ, আহত ৬

উত্তরদক্ষিণ । শনিবার, ২১ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:১৫

ইন্ডিয়ার কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পদযাত্রায় দুটি গাড়ি বিস্ফোরণে অন্তত ছয় জন আহত হয়েছেন। কড়া নিরাপত্তার মধ্যেই জম্মু রেলওয়ে স্টেশনে শনিবার (২১ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে রাহুল গান্ধীর ‘ভারত জড়ো যাত্রা’য় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। খবর এনডিটিভির।

জম্মুর কাছে নরওয়াল এলাকায় বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (জম্মু) মুকেশ সিং।

কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণ ঘটানোর জন্য গাড়িতে বিস্ফোরক ডিভাইস লাগানো হয়েছিল। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিস্ফোরণের পর ঘটনাস্থলটি ঘেরাও করেছে পুলিশ। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

গত ৭ সেপ্টেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে ‘ভারত জড়ো যাত্রা’ শুরু হয়। দেশের বিভিন্ন রাজ্য ঘুরে বৃহস্পতিবার এই যাত্রা জম্মু ও কাশ্মীরে পৌঁছায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading