দরপতনের শীর্ষে জেএমআই হসপিটাল

দরপতনের শীর্ষে জেএমআই হসপিটাল

উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:০০

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আজ শেয়ারটির দর ৭ টাকা ৭০ পয়সা বা ৮.২৭ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার (২২ জানুয়ারি) কোম্পানিটি সর্বশেষ ৮৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি চার হাজার ৩৬১ বারে ১৮ লাখ ৪৮ হাজার ১৪৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৬ কোটি ৪৫ লাখ টাকা।

ওরিয়ন ইনফিউশন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২৫ টাকা ৭০ পয়সা বা ৬.৯৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৪১ টাকা দরে লেনদেন হয়।

নাভানা ফার্মা লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ৫ টাকা ৪০ পয়সা বা ৬ দশমিক ৩৫ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৭৯ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হলো- শাইনপুকুর সিরামিকস, ইস্টার্ণ হাউজিং, বসুন্ধরা পেপার, ওরিয়ন ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম ও আমরা টেকনোলজি লিমিটেড।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading