জামিন পেলেন ইশরাক

জামিন পেলেন ইশরাক

উত্তরদক্ষিণ । রবিবার, ২২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

বিএনপি নেতা ইশরাক হোসেন গাড়ি পোড়ানোর মামলায় জামিন পেয়েছেন। রোববার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত তার জামিন মঞ্জুর করেন।

এর আগে একই আদালতে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে গাড়ি পোড়ানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।

ইশরাকের পক্ষে এদিন শুনানিতে অংশ নেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, হারুন অর রশিদ, তাহেরুল ইসলাম তৌহিদ ও মহিউদ্দিন চৌধুরী।

এ মামলায় গত বছরের ৬ এপ্রিল মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিন দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। গ্রেপ্তারের পরই তাকে আদালতে হাজির করা হয়।

সেদিন কারাগারে পাঠানো হলেও পরে জামিনে মুক্তি পান বিএনপির কেন্দ্রীয় কমিটির এই নেতা। কিন্ত গত ৫ ডিসেম্বর এ মামলায় হাজিরার তারিখে আদালতে না গিয়ে তিনি আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন।

ঢাকার একজন মহানগর হাকিম সেই আবেদন নাকচ করে ইশরাকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানাতেই রোববার আত্মসমর্পণ করে ফের জামিন নিলেন তিনি।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading