ঈদুল ফিতর কবে? জানালো ইউএই

ঈদুল ফিতর কবে? জানালো ইউএই

উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

এবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বাসিন্দারের প্রচণ্ড গরমের মধ্যে পবিত্র সিয়াম পালন করতে হবে। দিনের দৈর্ঘ্য বেশি হওয়ায় প্রায় ১৪ ঘণ্টা রোজা রাখতে হবে। এসব তথ্য জানিয়েছে দেশটির জ্যোতির্বিদরা। খবর খালিজ টাইমস এর।

সংযুক্তর আরব আমিরাতের জ্যোতির্বিদ সোসাইটি বোর্ডের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেন, ‘আগামী ২১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে। যদি না হয় তাহলে ২২ মার্চ বৃহস্পতিবার থেকে ১৪৪৪ হিজরির পবিত্র রমজান মাস শুরু হবে। সে অনুযায়ী এ বছর পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ২০ এপ্রিল।’

তিনি আরও বলেন, ‘ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজার সময় হবে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা। এবং মাসের শেষের দিকে সময় বেড়ে হবে প্রায় সোয়া ১৪ ঘণ্টা।’

রমজান মাসে আরব আমিরাতের তাপমাত্রা শুরুর দিকে থাকবে ১৭ থেকে ৩৫ ডিগ্রির মধ্যে। শেষ দিকে তা বেড়ে হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আগামী বছর ২০২৪ সালে পবিত্র রমজান মাস শুরু হবে শীতের শেষ দিকে।

পবিত্র রমজান মাসে সংযুক্ত আরব আমিতে দিনের উন্মুক্ত স্থানে খাওয়া দাওয়া এবং কোনো কিছু পান করা একেবারেই নিষেধ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading