২৫ জানুয়ারি রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে এলডিপি
উত্তরদক্ষিণ । সোমবার, ২৩ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
ওইদিন বেলা আড়াইটায় রাজধানীর পূর্বপান্থপথস্থ এফডিসি সংলগ্ন এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করবে এলডিপি।
সোমবার (২৩ জানুয়ারি) এলডিপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দীন রাজ্জাকের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেলে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদ। সমাবেশটি সফল করার জন্য ঢাকা মহানগর এলডিপিসহ দলের প্রত্যেকটি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে নির্দেশ দেন তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন এলডিপি প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, ডক্টর নিয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোর্শেদ, অধ্যক্ষ কে কিউ স্যাকলায়েন প্রমুখ।
ইউডি/এ

