দেশবন্ধু পলিমারের বোর্ড সভার তারিখ ঘোষণা
উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩৫
বোর্ড সভার সময়সূচি ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড। আগামী ৩০ জানুয়ারি, দুপুর ২টা ৪৫ মিনিটে ওই সভা অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে প্রকাশ করবে।
আগের প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় করেছিল ০.০৮ পয়সা।
ইউডি/এ

