দেড় ঘণ্টায় ৩২৪ কোটি টাকার লেনদেন

দেড় ঘণ্টায় ৩২৪ কোটি টাকার লেনদেন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:২০

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৩২৪ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৫ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১১ টায় প্রধান সূচক ‘ডিএসইএক্স’ আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৩১১ পয়েন্টে। আর শরিয়াহ্ সূচক ‘ডিএসইএস’ চার পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩৭৭ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২৩৩ পয়েন্টে।

এই সময়ের মধ্যে মোট ৩২৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।

এসময়ের মধ্যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে শেয়ারদর বেড়েছে ৮৬টির, কমেছে ৮১টির। আর অপরিবর্তিত রয়েছে ১৪৬টি কোম্পানির শেয়ার দর।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading