৪ ফেব্রুয়ারি ‘গণতন্ত্র মঞ্চ’র সমাবেশ

৪ ফেব্রুয়ারি ‘গণতন্ত্র মঞ্চ’র সমাবেশ

উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:৩০

তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও ‘সব রাজবন্দিদের’ মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ‘গণতন্ত্র মঞ্চ’।

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলন জোরদার করুন’ শিরোনামে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে ‘গণতন্ত্র মঞ্চ’র আয়োজিত সমাবেশ শেষে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এ ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে মান্না বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী বাঘে ধান খাওয়ার মতো স্বীকার করেছেন, র‍্যাব মানুষ মেরেছে। আমেরিকার সঙ্গে কথাবার্তা বলেছি, অবস্থা ঠিকঠাক হয়ে গেছে। এখন থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। অথচ আমেরিকান দূতাবাস বিবৃতি দিয়েছে, এমন কোনো কথা তাদের সঙ্গে হয়নি।’

তিনি বলেন, ‘এই সরকার এখন ভিক্ষা করার জন্য একবার আইএমএফের কাছে যায়, একবার ওয়ার্ল্ড ব্যাংকের কাছে যায়, একবার এডিবির কাছে যায়। অন্যের কাছে ভিক্ষা করা ছাড়া এই সরকারের এখন বাঁচার কোনো উপায় নেই।’

তিনি আরো বলেন, ‘একটা কর্মসূচির পর আরেক কর্মসূচি আছে। আমরা আসি যাই আবার আসি। কিন্তু প্রত্যেকটি কর্মসূচিই একটির চেয়ে আরেকটি শক্তিশালী। আরও শক্তি সঞ্চার করে আমরা আগামীতে আবারও রাস্তায় নামবো।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, তিন মিনিটে আজকের এদিনে জাতীয় সংসদে বাকশাল গঠনের আইন প্রণয়ন করা হয়েছিল। কোনো আলোচনার সুযোগ দেওয়া হয়নি। রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তিনটি দলকে সুযোগ দেওয়া হয়েছিল। চারটি সংবাদপত্র ছাড়া সব গণমাধ্যমকে নিষিদ্ধ করা হয়েছিল। ১৯৭৫ সালের এদিনে বাকশাল গঠনের মাধ্যমে আওয়ামী লীগের প্রথম রাজনৈতিক পরাজয় ঘটে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর দিনের ভোট রাতে করার মধ্য দিয়ে আওয়ামী লীগের দ্বিতীয় রাজনৈতিক মৃত্যু ঘটে।

সমাবেশের সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদ রহমান মান্না। সমাবেশে আরও বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading