নব্বইয়ের দশক থেকে চলছে কর্তৃত্ববাদের চর্চা : সাকি

নব্বইয়ের দশক থেকে চলছে কর্তৃত্ববাদের চর্চা : সাকি

উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৯:৩০

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘নব্বইয়ের দশক থেকে বিভিন্ন দেশে কর্তৃত্ববাদের চর্চা করা হয়েছে। যেখানে নির্বাচন মোড়ক আকারে থাকবে।’

‘নির্বাচন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রার্থী বাছাই হবে, এমন কী টেলিভিশনে তা নিয়ে ডিবেট হবে। কিন্তু ভোটের দিন মানুষ নির্ধারণ করবে না যে কে নির্বাচিত হবে। বরং যারা ক্ষমতায় আছেন তারা নির্ধারণ করবেন যে কারা কার ক্ষমতা পাবেন, যা আওয়ামী লীগ ২০১৮ সালে করেছেন এবং এখন বাজারে কথা শুনতে পাই যে, তারা বলেছেন আসেন আপনারা আমরা সিট ভাগাভাগি করি। এটা হচ্ছে কর্তৃত্ববাদের মডেল।’

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন ১৪ দফা কর্মসূচির ভিত্তিতে যুগপৎ আন্দোলন জোরদার করুন’ শিরোনামে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে গণতন্ত্র মঞ্চের আয়োজিত সমাবেশ তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘সমগ্র পৃথিবীতে কর্তৃত্বমূলক শাসনের যত ধরনের উদাহরণ আছে সবগুলো থেকে একটা একটা করে উপাদান ভাবনা তিনি (প্রধান মন্ত্রী) সংগ্রহ করেন এবং সেগুলো এদেশে প্রয়োগ করেছেন। এই যে ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ এগুলো কী আপনি মনে করেন আওয়ামী লীগের আবিষ্কার। এগুলো সব বিদেশিদের কাছ থেকে ধার করা। ইন্ডিয়ার নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও কিন্তু তিনি ডিজিটাল এবং স্মার্ট গুজরাটের কথা বলেছিলেন। এসব স্লোগান আওয়ামী লীগ বিভিন্ন দেশ থেকে আমদানি করেছে।’

তিনি বলেন, ‘জনগণ কী চায় সেটা তো কোনো বিষয় নয়, ক্ষমতাই আমাদের (আওয়ামী লীগ) জমিদারি। কিছু কিছু আওয়ামী লীগের পাতি নেতার ইদানিং বলেছেন স্বাধীনতা যেহেতু আমরাই এনেছি তাই লুটপাট করলে আমরাই করব আর উন্নয়ন করলে আমরাই করব। সবই আমরাই করব। এসব পাতি নেতাদের মাথায় এভাবেই আসে না। এমন চিন্তা অনেক বড় বড় নেতাদের মাথায়ও এসেছে। এমন কী সংবিধান প্রণয়নকারীদের মাথাও।’

সমাবেশের সভাপতিত্ব করেন নাগরিক ঐক্য আহ্বায়ক মাহমুদ রহমান মান্না।

এসময় আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদে সদস্য সচিব নুরুল হক নুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading