নয় মাস পর বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম
উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ২২:০০
উচ্চ মূল্যস্ফীতি রোধে ব্যাংক ঋণে ধারাবাহিক সুদের হার বাড়াচ্ছে আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক-ফেড। এদিকে সুদের হার কমার সম্ভাবনায় টানা নয় মাস ধরে বিশ্ব বাজারে বাড়তে থাকে স্বর্ণের দাম। যা বাড়তে বাড়তে গত সেশনে রেকর্ড উচ্চতায় পৌঁছায়। তবে বুধবার ( ২৫ জানুয়ারি) দিনের শুরুতেই সংযুক্ত আরব আমিরাতের বাজারে কমেছে স্বর্ণের দাম।
বার্তা সংস্থা খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার বাজার বন্ধের সময় প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছিল ২৩৪ দিরহামে। তবে বুধবার দিনের শুরুতেই ২৪ ক্যারেট স্বর্ণের দাম কমে বিক্রি হচ্ছে ২৩৩ দশমিক ৭৫ দিরহামে। একইসঙ্গে দাম কমে প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২১৬ দশমিক ৫ দিরহামে, ২১ ক্যারেট ২০৯ দশমিক ৫ দিরহামে এবং ১৮ ক্যারেট ১৭৯ দশমিক ৫ দিরহামে।
প্রত্যাশার চেয়ে বিক্রি কম হওয়ায় স্বর্ণের দাম কমেছে বলে মন্তব্য করেছেন বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান ওএএনডিএর সিনিয়র বিশ্লেষক এডওয়ার্ড মোয়া।
তিনি বলেন, চাহিদা বাড়ায় উর্ধ্বমুখী ছিল স্বর্ণের দাম। তবে পিএমআই ডেটা থেকে বোঝা যাচ্ছে ব্যাপক বিক্রির পর হঠাত কমেছে স্বর্ণের চাহিদা। আর এতেই বিশ্ব বাজারের কমেছে স্বর্ণের দাম।
ইউডি/এ

