‘আমার টাকায় মরোক্কোতে বাড়ি কিনেছেন নোরা’

‘আমার টাকায় মরোক্কোতে বাড়ি কিনেছেন নোরা’

উত্তরদক্ষিণ । বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০

প্রেমিকা হলেই পেতেন বাড়ি-গাড়ি ও বিলাসবহুল জীবনযাপন- সুকেশ চন্দ্রশেখরের এমন প্রস্তাবের কথাই নিজের জবানবন্দিতে উল্লেখ করেছেন নোরা ফাতেহি।

আদালতে ২১৫ কোটি অর্থ আত্মসাতের মামলার হাজিরায় এ জবানবন্দি দিয়েছিলেন ওই অভিনেত্রী।

তবে নোরার এ জবানবন্দির বিপরীতে সুকেশের একটি চিঠি প্রকাশ্যে আসে, যেখানে সুকেশ উল্লেখ করেছিলেন যে তার এবং জ্যাকলিনের সম্পর্ক নিয়ে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন নোরা। শুধু তা-ই নয়, নোরা বরাবরই জ্যাকলিনের প্রতি ঈর্ষান্বিত ছিলেন এবং সব সময় সুকেশকে জ্যাকলিনের নামে খারাপ কথা বলতেন।

এবার সুকেশের আরেকটি নতুন অভিযোগ সামনে এসেছে নোরার বিরুদ্ধে। সুকেশের নতুন অভিযোগ, তার টাকায় মরক্কোতে বাড়ি কিনেছেন নোরা! এমনকি গাড়িসহ প্রচুর অর্থও নিয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সুকেশ দাবি করেছেন, নোরা ইতোমধ্যে মরক্কোর কাসাব্লাঙ্কায় তার পরিবারের জন্য একটি বাড়ি কেনার জন্য সুকেশের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ নিয়েছেন।

এখন মামলা থেকে নিজেকে বাঁচাতে এ বিষয় গোপন রাখছেন। উল্টো অভিযোগ করছেন সুকেশের নামে।

নোরার বিরুদ্ধে অভিযোগ এনে সুকেশ বলেন, ‘আমার সঙ্গে পরিচয়ের পর থেকেই নোরা অনেক কিছু পেয়েছেন। তার পুরনো গাড়িটি পরিবর্তন করে পছন্দের গাড়ি দিয়েছি। আসলে আমি তাকে রেঞ্জ রোভার দিতে চেয়েছিলাম, কিন্তু গাড়িটি স্টকে ছিল না।

‘তিনি জরুরিভাবে গাড়ি চাইলে আমি তাকে বিএমডাব্লিউ এস সিরিজ দিয়েছিলাম, যেটি তিনি দীর্ঘদিন ধরে ব্যবহার করেছিল। যেহেতু তিনি ইন্ডিয়ান নন, তিনি তার সবচেয়ে ভালো বন্ধুর স্বামী ববির নামে নিবন্ধন করতে বলেছিল আমাকে। এভাবেই তিনি আড়ালে ছিলেন। ’

এছাড়াও নোরার নামে সত্য লুকানো ও নিজেকে বাঁচাতে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনার দাবিও করেছেন সুকেশ।

আদালতে হাজিরায় এ মুহূর্তে কনম্যান সুকেশ চন্দ্রশেখরের মামলাটি দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অধীনে আছে। সোমবার (২৩ জানুয়ারি) মামলার যুক্তিতর্ক স্থগিত করা হয়েছে।

জ্যাকলিনের অব্যাহতি চাওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি দিয়েছেন আদালত। ১৫ ফেব্রুয়ারি এ বিষয়ে আদালতে পরবর্তী শুনানি হবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading