রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৯৩

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৫৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৯৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৫ জানুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২৫ হাজার ৪২০ পিস ইয়াবা, ১৬১ গ্রাম হেরোইন, ৫৫ বোতল দেশি মদ, ২ বোতল ফেন্সিডিল, ১৭ কেজি গাঁজা ও ১৩টি ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৯টি মামলা দায়ের হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading