৮২ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

৮২ হাজার বিদেশি কর্মী নেবে ইতালি, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:১৫

ইতালির সরকার ২০২৩ সালে ৮২ হাজার ৭০৫ জন কর্মী নিতে একটি গেজেট প্রকাশ করেছে। কি ধরনের কাজের জন্য লোক নেওয়া হবে ওই গেজেটে সেটির বিস্তারিত রয়েছে। সরকারি গেজেট অনুযায়ী, বাংলাদেশসহ অ-ইউরোপীয় ৩৩ দেশের নাগরিকরা ইতালিতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারবে।

ইতালির ইংরেজি সংবাদমাধ্যম দ্য লোকাল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০০১ সালে ৩০ হাজার লোককে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছিল। ২০২২ সালে এই সংখ্যাটা ছিল ৬৯ হাজার ৭০০ এবং ২০২৩ সালে তা বেড়ে হয়েছে ৮২ হাজার ৭০৫ জন। লোক সংখ্যা বাড়লেও সীমিত কিছু ক্যাটাগরিতেই লোক নেওয়া হবে।

সিজনাল ও নন-সিজনাল এই দুই ধরনেরই লোক নেবে ইতালি। আগামী ২৭ মার্চ স্থানীয় সময় সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে। শেষ গ্রহণ শেষ হবে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর।

এ বছর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবে আলবেনিয়া, আলজেরিয়া, বাংলাদেশ, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, এল সালভেদর, ইথিওপিয়া, ফিলিপাইন, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, জাপান, গুয়েতেমালা, ভারত, কসোভো, মালি, মরক্কো, মরিশাস, মলদোভা, মন্টেনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, পেরু, রিপাবলিক অব নর্থ মেসেডোনিয়া, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, তিউনিশিয়া ও ইউক্রেন।

সরকারি ওই ডিক্রি অনুযায়ী, কৃষি, সড়কের যান তৈরি, নির্মাণ, টুরিজম-হোটেল, মেকানিকস, টেলিকমিউনিকেশন্স, ফুড, শিপবিল্ডিং সেক্টরে লোক নেবে ইতালি। এছাড়া উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, আর্টিস্ট, ব্যবসা শুরু করতে চাওয়া ব্যক্তিরা ইতালির ভিসা নিতে পারবে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading