সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে

উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:০০

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১০ খাতে। অন্যদিকে দর কমেছে ৯টি খাতে। আর একটি খাতে দর অপরিবর্তিত রয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ-অবকাশ খাতে। এই খাতে ১৬.৫৬ শতাংশ দর বেড়েছে। এরপর জীবন বীমা খাতে ৬.০৮ শতাংশ ও সেবা-আবাসন খাতে ৪.৩০ শতাংশ দর বেড়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিরামিক খাতে দশমিক ১২ শতাংশ, প্রকৌশল খাতে ০.০৩ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাতে দশমিক ০৫ শতাংশ, সাধারণ বিমা খাতে ২.৮২ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৩৪ শতাংশ, কাগজ খাতে ২.০১ শতাংশ, ঔষুধ খাতে দশমিক ৫৫ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ব্যাংক, সিমেন্ট, জ্বালানি-বিদ্যুৎ, আইটি, পাট, বিবিধ, মিউচ্যুয়াল ফান্ড, ট্যানারি ও বস্ত্র খাতে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading