ডেনমার্কে কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা
উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ২০:৩০
সুইডেনের পর এবার কোরআন পোড়ানো হয়েছে ডেনমার্কের কোপেনহেগেনে মসজিদের কাছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শনিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানায়।
বিবৃতিতে বলা হয়, ‘সারাবিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার মতো জঘন্য ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে।’
সম্প্রীতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য এ ধরনের অযৌক্তিক উসকানি ও ইসলামোফোবিয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।
শুক্রবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন পোড়ানো হয়। একজন মুসলিমবিরোধী অ্যাক্টিভিস্ট এ ঘটনার নেতৃত্ব দেন।
ইউডি/এ

