হঠাৎ চাঙা বিশ্ব শেয়ারবাজার

হঠাৎ চাঙা বিশ্ব শেয়ারবাজার

উত্তরদক্ষিণ । শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩ । আপডেট ২১:০০

হঠাৎ আন্তর্জাতিক শেয়ারবাজার চাঙা হয়েছে। বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমেরিকার মূল্যস্ফীতি ধীর হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে কম আক্রমণাত্মক মুদ্রানীতি গ্রহণ করতে পারে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এ প্রত্যাশায় বিশ্বে শেয়ারের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে পাওয়া গেছে এমন তথ্য।

আমেরিকায় টানা দ্বিতীয় মাসের মতো মূল্যস্ফীতি শ্লথ রয়েছে। সেই সঙ্গে ব্যক্তিগত আয় সামান্য বৃদ্ধি পেয়েছে। গত আট মাসের মধ্যে যা প্রথম। এছাড়া মজুরি প্রবৃদ্ধি ঘটেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দুটিই গুরুত্বপূর্ণ।

বিশ্বের ৪৭ দেশে কার্যক্রম চালায় এমএসসিআই। শুক্রবার (২৭ জানুয়ারি) আমেরিকান প্রতিষ্ঠানটির শেয়ার দর ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৩১ শতাংশ। গত পাঁচ মাসের মধ্যে যা সর্বোচ্চ পর্যায়ে।

ডো জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ (ডিজেআই) সূচক বেড়েছে শূন্য দশমিক ০৮ শতাংশ। এসঅ্যান্ডপি ৫০০ (এসপিএক্স) বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ২৫ শতাংশ।
নাসডাক কম্পোজিটের (আইএক্সআইসি) শেয়ার মূল্য ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৯৫ শতাংশ। এ নিয়ে টানা চার সপ্তাহ লাভের মুখ দেখছে প্রতিষ্ঠানটি।

আমেরিকার মতো সুবাতাস লেগেছে ইউরোপের পুঁজিবাজারেও। ব্রড স্টোকস ৬০০ সূচক বেড়েছে শূন্য দশমিক ২৬ শতাংশ। এছাড়া ইউরো অঞ্চলের প্রায় সব স্টোক মার্কেটে উত্থান ঘটেছে।

তবে এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের মার্কেট (এমআইএপিজে০০০০পিইউএস) রমরমা থেকেছে।

কিন্তু নাটকীয় পতন দেখা গেছে ইন্ডিয়ায়। আদানি এন্টারপ্রাইজের (এডিইএল.এনএস) শেয়ারের দাম ২০ শতাংশ হ্রাস পেয়েছে।

সম্প্রতি হিনডেনবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের গৌতম আদানির অনেক ঋণ আছে। এই খবর প্রকাশের পর এন্টারপ্রাইজের নিম্নমুখিতা সৃষ্টি হয়েছে।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading