রঙিন পোষাকে জনসভায় আসছেন নেতাকর্মীরা
উত্তরদক্ষিণ । রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ । আপডেট ১২:৩০
রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। সকাল ৮ টা থেকেই মহানগর ও জেলার বিভিন্ন প্রাপ্ত থেকে নেতাকর্মীদের স্থানীয় মাদ্রাসা মাঠে আসতে দেখা গেছে। পুরুষদের পাশাপাশি দেখা গেছে নারীদের ব্যাপক উৎসাহ।
স্লোগান আর নানান পোষাকে সজ্জিত হয়ে তারা যোগ দিচ্ছেন। সকাল ৯ টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পেয়েন্ট, আলুপট্টি, কল্পনা সিনেমা হল মোড়, বহরমপুর বাইপাস, আমচত্বর , বিনোদপুর কাজলা এলাকাসহ বিভিন্ন প্রান্তে নেতাকর্মীদের জড়ো হতে দেখা গেছে।
মহানগরীর নেতাকর্মীরা হেটে আর বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগতরা বাস, মিনিবাস, হিউম্যান হলার, লেগুনা, নসিমনসহ বিভিন্ন যানবাহনে করে এসে একটি নির্দিষ্ট জায়গান নেমে মাথায় ক্যাপ আর গায়ে টিশার্ট পড়ে মিছিলসহ জনসভাস্থলের দিকে যাচ্ছেন। নারীদের শাড়ী আর বিভিন্ন রঙের ক্যাপ পড়ে সভাস্থলে আসতে দেখা গেছে।
দুপুর ২টার দিকে রাজশাহী মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন।
ইউডি/এ

